![]() |
কবি-দ্বীপ চরণ
বর্মন
আমার সোনার বাংলার
সোনার পাখি
গান গাহিবে কবে,
আমার সোনার বাংলার
সোনার রবি
কবে উদয় হবে।
বঙ্গঁ মাতা ঘুমিয়ে আছে ভাই
রূপার কাঠি ছুঁয়ে,
কেবা তারে জাগিয়ে দেবে ভাই
সোনার কাঠি দিয়ে।
হীরা মুক্তা সোনার খানি
এই মাটিতে আছে জানি,
সোনার বাংলার সোনার সন্তান
কবে সে সব তুলবে।
বাংলার কোন মায়ের ছেলেটিরে
আকাশ পাতাল ছিন্ন করে,
বিশ্ব বিজয় মালা পরে
আসবে আবার দেশে ফিরে।
আমরা আছি আশায় আশায়
সোনার সন্তানের পানে চেয়ে
সোনার বাংলার কোন জননী
সোনার সন্তান জম্ম দেবে।
প্রধান শিক্ষক
ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়
রানীশনকৈল,ঠাকুরগাঁও।
তাং:২২-০৮-২০১৭ ইং
