বাবা

কবি-দ্বীপ চরণ বর্মন


Image may contain: 1 person, standing, child and outdoor
মাগো মা
আমায় সত্যি
করে বলো,
বাবা আবার
ফিরে আসবে
কবে বলো।
কত দিনে
কেন মা আর
বাবাকে আমি দেখিনি,
বাবার কথা
বললে তোমার
চোখে কেন পানি।
দই মিষ্টি বাবা
কবে আনবে বলো।
প্রতিদিন
কেন মা তুমি
রান্না কর
ডাল ভাত,
মাছ খেতে
চাইলে আমি
কপালে কেন
দাও হাত ।
বাবা আমায়
সোনার ঘোড়া
চেয়ে ছিল দিতে কিনি,
বাবার কথা
বললে তুমি
ফেলাও কেন
চোখের পানি।
বাবার মত
আমিও যদি
চলে যাই
অনেক দুরে,
তুমি তখন
কেমনে রবে
একা একা
মোদের ঘরে।
আমার জামা
ছিড়ে গেছে
বাবার কাছে নেবো,
বাবা ফিরে এলে
আমি তারে
রাগ দেখাবো।
আমার সাথী
মন্টু ভাই
পরে কত
নতুন জামা,
আমার জন্য
নতুন জামা
হয় না কেনো কেনা।
মাছ নাই
দুধ নাই
শুধু ডাল ভাত,
আমার খেতে
ইচ্ছে হয় না
হে ভগবান
জগন্নাথ।
কালি পূজায়
দূর্গা পূজায়
নতুন জামা
দেখিনি,
জামার কথা
বললে তুমি
ফেলাও
চোখের পানি।
আমার সাথী
মন্টু ভাই
মেরে ছিল
গত কালে,
বাবা এলে
বদলা নেবো
একটা ঘুষি কিলে।
বাবা যদি
নাইবা এলো
আমার সাথে চলো
মাছ দুধ
খাবো আমি
চলো মা
বাজারে চলো।

প্রধান শিক্ষক
ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়
রানীশনকৈল,ঠাকুরগাঁও।
তাং:29-07-2017 ইং

No comments:

Post a Comment

সোনার সন্তান