কবি-দ্বীপচরণ বর্মন
আমরা সবাই নাটক করি,
রঙ্গেঁর মেলায় দু’দিন ধরি,
নাচে গানে হাসি কান্নায়
কত রকম আনন্দ করি।
কেউ বা সাজি রাজা,
কেউ বা সাজি প্রজা,
কেউ বা পথের ভিখারী,
এই অভিনয় করতে হয়
নাট্যমঞ্চের নিয়ম অনুসারী।
নাটক যদি করতে হয়,
ধনী গরীব হ’তে হয়,
কেউ বা হাসি কেউ বা কাঁদি
নাটকের নিয়ম অনুসারী,
রাজা প্রজায় ফকির মিলে
এমনি করে নাটক করি।
নাট্যমঞ্চের রাজা আমি
আসল রাজা নয়,
প্রজা হয়ে রাজা সেজে
করি রাজার অভিনয়
নাচে গানে নর্তকীরা
দর্শকদের ভূলায় তারা,
নাটকখানি ভালোই জমেছে,
বাঈজীর রূপে মাতাল হয়ে
বাড়ীর কথা সবাই ভুলেছে।
ডুববে যখন বেলা,
সাঙ্গঁ হবে সকল খেলা,
একে একে কেঁদে কেঁদে
আমরা ফিরে যাবো বাড়ী।
আমরা সবাই নাটক করি,রঙ্গেঁর মেলায় দু’দিন ধরি,
নাচে গানে হাসি কান্নায়
কত রকম আনন্দ করি।
কেউ বা সাজি রাজা,
কেউ বা সাজি প্রজা,
কেউ বা পথের ভিখারী,
এই অভিনয় করতে হয়
নাট্যমঞ্চের নিয়ম অনুসারী।
নাটক যদি করতে হয়,
ধনী গরীব হ’তে হয়,
কেউ বা হাসি কেউ বা কাঁদি
নাটকের নিয়ম অনুসারী,
রাজা প্রজায় ফকির মিলে
এমনি করে নাটক করি।
নাট্যমঞ্চের রাজা আমি
আসল রাজা নয়,
প্রজা হয়ে রাজা সেজে
করি রাজার অভিনয়
নাচে গানে নর্তকীরা
দর্শকদের ভূলায় তারা,
নাটকখানি ভালোই জমেছে,
বাঈজীর রূপে মাতাল হয়ে
বাড়ীর কথা সবাই ভুলেছে।
ডুববে যখন বেলা,
সাঙ্গঁ হবে সকল খেলা,
একে একে কেঁদে কেঁদে
আমরা ফিরে যাবো বাড়ী।
প্রধান শিক্ষক
ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়
রানীশনকৈল,ঠাকুরগাঁও।
ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়
রানীশনকৈল,ঠাকুরগাঁও।
No comments:
Post a Comment