জীবন মানে কি

কবি-দ্বীপ চরণ বর্মন

এ জীবন কি সকলি ফাকি,
সকল স্বপ্ন নকল রত্ন
সবে কি মায়াবী ভেলকি।
পদ্মপাতায় যেমন
শিশির ফোঁটা,
ঝড়ে যায় ক্ষনিকের তরে
এই জীবনটা।
হারিয়ে গেলে আর ফিরে না
যতই কাঁদো পাওয়া যায় না।
জীবন মানেই ছায়া ছবি
মনে হয় তাই নাকি
যাদু কর যেমন যাদু দেখায়
মায়াবী লাগায় চোখর পাতায়
ছোট্র একটা ঝুড়ি হতে
বের করে কত কি।
জীবন মানেই পুতুল খেলা
খেলি যাই সারা বেলা
শিশুর মত কাঁদি হাসি,
মনের মাঝে কত আশা
কত প্রেম ভালবাসা
কত হাসা হাসি।
রঙ্গের মেলায় দু’দিন ধরে
যেমন করে আনন্দ করে
জীবন মানে সেই রকম
নাউক নাকি।
বাদল যেমন মাদল বেজে
বৃষ্টি হয়ে শেষে কাঁদে
জীবন মানে তাই নাকি
তাই নাকি।


প্রধান শিক্ষক
ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়
রানীশনকৈল,ঠাকুরগাঁও।
তাং:28-07-2017 ইং

No comments:

Post a Comment

সোনার সন্তান