জাতির পিতা বঙ্গবন্ধু

Image may contain: 1 person, eyeglasses and closeupকবি-দ্বীপ চরণ বর্মন










বাংলার স্বপ্ন বাংলার রত্ন বাঙ্গালী জাতির পিতা ,
তাইতো ভেজাই চোখের জলে চোখের দুটি পাতা ।
উদার আকাশ গোলাপ ফুলটি হারিয়ে গেল যে কোথায় ,
রেখেছি রেখেছি যতনে মোরা মোদের হৃদয়ের ঘরেতে লুকায় ।
১৫ই আগস্টে হারিয়ে যাওয়া একটি গোলাপ খুঁজি আমি বাংলার ঘরে ঘরে ,
হৃদয় খানি শুন্য করে আমি যে ঘুমাইনি ভাইরে শত বছর ধরে ।
চির নিদ্রায় নিদ্রিত আছেন জাতির পিতা বঙ্গবন্ধু বঙ্গঁমাতার আঁচলে ,
সেদিন হতে ভেসে চলেছি দিবানীশি আমি শুধুই চোখের জলে ।
আমরা যে দাসত্বে ছিলাম যিনি মহান দিলেন স্বাধীনতা দান,
আমরা আজিকে জাতির পিতাকে দুফোটা অশ্রু দেব তারি প্রতিদান ।
জাতির পিতা হওয়া নয়তো মুখের কথা থাকতে হবে বুকে আকাশ ভরা মনোবল,
একাত্তরের বাঙ্গালীরে জাগ্রত করা রক্তে রাঙ্গানো লাখো মানুষের থাকতে হবে জনবল ।
যে নামটি হৃদয় দিয়ে হৃদয়ে রয়ে গেছে লেখা ,
আজিকে জাতির পিতাকে মোরা কভু পাবো নাকি দেখা ।



প্রধান শিক্ষক
ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়
রানীশনকৈল,ঠাকুরগাঁও।
তাং:১৩-০৮-২০১৭ ইং

No comments:

Post a Comment

সোনার সন্তান