
গগনে উঠিয়া রবি
আলো করে দান,
বাগিচার ফুলগুলি
গাপড়ি মেলিয়া
সুরভি ছড়ান।
অলিগন দলে দলে
ছুটে চলে কোলাহলে,
ফুলে ফুলে তারা
মধু করে পান।
মেঘে মেঘে গগনে
মেঘের খেলা,
ঝড়ো হাওয়া বয়ে
দিয়ে যায় দোলা।
বাগিচার গাছে গাছে
ময়ুর ময়ুরী নাচে
নদী পথে মাঝি
আনন্দে আজি
ভাটিয়ালী সুরে
গায় গান।
রাতের বেলা
তারার মেলা
জমে গগনে গগনে,
জলে শাপলা
হাসে একলা
আপন মনে মনে।
সন্ধ্যা বেলায় ডাকে ঝিঁ ঝিঁ
ভোর বেলায় আনন্দে আজি,
পাখিরা গাহে গান।
প্রধান শিক্ষক
ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়
রানীশনকৈল,ঠাকুরগাঁও।
তাং:17-07-2017 ইং
No comments:
Post a Comment