কবি-দ্বীপ
চরণ বর্মন
আকাশ পানে হা করিয়া
চেয়ে দেখে চাষী ভাই,
মেঘ নাই বৃষ্টি নাই
ধানের ক্ষেতে পানি নাই।
ব্যাংকে আছে অনেক ঋন
গ্রামীন ব্যাংকে কিস্তি দিন,
তাইতো ভাই তাইতো ভাই
চাষী ভাইয়ের শান্তি নাই।
ঘরে আছে যুবতী মেয়ে
যৌতুক ছাড়া হয় না বিয়ে,
রাতের বেলায় বউ বকুনি
কানে কানে কতই শুনি
এটা নাই ওটা নাই
লবন তৈল কিছুই নাই,
এই কারণে এই কারণে
চাষী ভাইয়ের শান্তি নাই।
কাঁচা ঘরের খড়ের ছাউনি
চুয়ে পড়ে বৃষ্টির পানি,
তাই দেখে বউ রেগে
বউ বকুনি বেড়ে যায়,
তাইতো ভাই তাইতো ভাই
চাষী ভাইয়ের শান্তি নাই।
গত বছর বর্ষায় খেলো
এবার আবার খবায় গেল,
চাষীর যাহা অভাব ছিল
তাইতো আবার থেকেই গেল।
মেয়ের বিয়ে আর হল না,
পাড়ার মেয়ের কানাকানি গেল না।
তাইতো ভাই তাইতো ভাই
চাষী ভাইয়ের শান্তি নাই।
প্রধান শিক্ষক
ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়
রানীশনকৈল,ঠাকুরগাঁও।
তাং:০৩-০৮-২০১৭ইং
ভাংবাড়ী উচ্চ বিদ্যালয়
রানীশনকৈল,ঠাকুরগাঁও।
তাং:০৩-০৮-২০১৭ইং
No comments:
Post a Comment